1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: হামলায় রক্তাক্ত ভিপি নুর

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পঠিত

রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, দ্বিতীয় দফায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাপার নেতাকর্মীদের সরিয়ে দেয় এবং গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ত্যাগ করতে বলে।

তবে তারা সরে না যাওয়ায় সেখানে ব্যাপক লাঠিচার্জ করা হয়, যার ফলে নুরসহ বেশ কয়েকজন আহত হন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, “সংবাদ সম্মেলন করার সময় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা করে। হামলায় নুরুল হক নুর মারাত্মক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

এর আগে, শুক্রবার সন্ধ্যায়ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে।

রাশেদ খান জানান, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে। আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে।”

এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর