1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

ছয়দফা দাবিতে বড়লেখায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

 

বেতন বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে দেশের অন্যান্য স্থানের মতো মৌলভীবাজারের বড়লেখা উপজেলাতেও স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। কেন্দ্রীয় কমিটির ডাকে গত ১ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু হয়েছে।

কর্মবিরতির ফলে শিশুদের রুটিন ইপিআই টিকাদান, ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকা (টিসিভি) ক্যাম্পেইনসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যাহত হবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে বড়লেখা উপজেলার সব ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাসুক আহমেদ, সাধারণ সম্পাদক বিকাশ দাশ, যুগ্ম সম্পাদক তাপস শেখর দেব, স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গীতা দাস, স্বাস্থ্য সহকারী এমদাদুল ইসলাম, আলম হোসেন ও তারেক আহমদ প্রমুখ।

কর্মসূচি চলাকালে বক্তারা নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানান। তাদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর