1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

বড়লেখায় নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

 

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫ টায় বৈরী আবহাওয়ার মধ্যেও পৌর শহরের আল-হেরা একাডেমি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সদস্য নয়ন চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, “নিরাপদ সড়কের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করা আমাদের দায়িত্ব। সড়ক দুর্ঘটনা রোধের পাশাপাশি সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রমের কোনো বিকল্প নেই।”

তাঁরা আরও বলেন, “জাতীয় নিরাপদ সড়ক দিবস কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি যেন সবার মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। সড়ককে নিরাপদ করতে আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর