1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সবুজে ঘেরা মাধবপুর লেকে পাখিয়ালা স্পোর্টিং ক্লাবের আনন্দভ্রমণ সম্পন্ন

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

সবুজের সমারোহে টলটলে স্বচ্ছ জলের লেক, তাতে ভেসে থাকে অসংখ্য বেগুনি শাপলা। আকাশ দেখে নিজের প্রতিবিম্ব, আর প্রকৃতি সাজে একেক বেলায় একেক রঙে— এমন মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাখিয়ালা স্পোর্টিং ক্লাবের ‘আনন্দভ্রমণ-২০২৫’।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ক্লাবের সদস্য ও সহযোগী সদস্যরা দুটি মিনিবাসে চড়ে বড়লেখার পাখিয়ালা চৌমুহনী থেকে কমলগঞ্জ উপজেলার বিখ্যাত মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে যাত্রা শুরু হয়। পথে গাড়িতেই অনুষ্ঠিত হয় ইসলামী সংগীত (নাশিদ) ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা।

ইসলামী সংগীত পরিবেশনায় ১ম স্থান অর্জন করে মোহাম্মদ মাহাদী, ২য় তামিম আহমদ এবং ৩য় স্থান অর্জন করে জুনেদ আহমদ এবং উদীয়মান সঙ্গীত শিল্পী আবু তোহা।

মাধবপুর লেক প্রাঙ্গণে পৌঁছে সবাই উপভোগ করেন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। জুমার নামাজ শেষে দুপুরে সবাই মিলে খাবার গ্রহণ করেন। বিকেলে আয়োজিত হয় নানান বিনোদনমূলক খেলা ও প্রতিযোগিতা। ফাঁকে ফাঁকে চলে ফটোসেশন ও সেলফি তোলা, যা ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তোলে।

দিনব্যাপী এই আয়োজনের শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমেই ক্লাবের ক্রীড়া সম্পাদক ও পাখিয়ালার কৃতি সন্তান রায়হান আহমদ-এর প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তাওহিদ সারোয়ার মান্না এবং সঞ্চালনা করেন সম্পাদক দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মাতাব উদ্দিন, শিশু শিক্ষা একাডেমির সহকারী শিক্ষক ও প্রেসক্লাব সদস্য সাংবাদিক রেদওয়ান আহমদ রুম্মান, সহ-সভাপতি ফয়সল আহমদ, অর্থ সম্পাদক এমাদ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি ফখরুল ইসলাম ফখর, শামীম আহমদ প্রমুখ।

সন্ধ্যায় বনভোজন ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ শেষে ক্লাবের সদস্যরা পাখিয়ালার উদ্দেশ্যে রওনা দেন।সব মিলিয়ে দিনটি ছিল আনন্দ, প্রীতি ও স্মৃতিময়তায় ভরা এক ভ্রমণ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর