1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশ-বড়লেখা উপজেলা কমিটির শপথ গ্রহণ

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পঠিত

 

মৌলভীবাজারের বড়লেখায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “নির্যাতিত মোটর শ্রমিক ঐক্য একতা বাংলাদেশ”-এর বড়লেখা উপজেলা শাখা কমিটি। নবগঠিত কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বড়লেখা পৌর শহরের নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বড়লেখা উপজেলা কমিটির আত্মপ্রকাশ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাক, ট্রাংক, লরী (রেজি: নং- ২৪০৩) এর বড়লেখা উপজেলা সভাপতি সাইফুর রহমান খলকু।

নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২৩৫৯) এর সাবেক আহবায়ক শ্রমিক নেতা মো. আব্দুল জব্বার।

বিশেষ অতিথি ছিলেন নির্যাতিত মোটর শ্রমিক ঐক্য একতা বাংলাদেশ”-এর বড়লেখা উপজেলা শাখা কমিটির উপদেষ্টা আমিন আহমেদ, নুনু মিয়া, সমছ উদ্দিন ও সংগঠনের সভাপতি মো. মঈন উদ্দিন মঈন।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহাব উদ্দিন, কার্যকরী সভাপতি কুতুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম এনু, সহ-সাধারণ সম্পাদক রাকেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, প্রচার সম্পাদক কাউছার আহমদ, দপ্তর সম্পাদক হাছান আহমদ, অর্থ সম্পাদক শাহজান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক কামরান আহমদ, ক্রীড়া সম্পাদক কামাল আহমদ, সদস্য বদরুল আহমদ, জামিল আহমদ, তাজুল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রমিক নেতা আব্দুল জব্বার বলেন, দেশের পরিবহন খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের নিরাপত্তা, কাজের স্বীকৃতি এবং জীবনমান উন্নয়নের বিষয়গুলোতে সংগঠনটি সবসময় ভূমিকা রাখবে বলে প্রত্যাশ করছি। এসময় কেন্দ্রীয় কমিটির অনুমোদনকৃত বড়লেখা উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রমিক নেতা মো. আব্দুল জব্বার।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাঁদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।

এর আগে মো. মঈন উদ্দিন মঈনকে সভাপতি, কলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও আফতাব উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন “নির্যাতিত মোটর শ্রমিক ঐক্য একতা বাংলাদেশ” এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ মুল্লা ও সাংগঠনিক সম্পাদক নুর আলম।

অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর