1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি নিসচা বড়লেখা শাখার শ্রদ্ধা নিবেদন

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

 

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যদয়ের সাথে-সাথে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নিসচা’র নেতৃবৃন্দ।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান-এর তত্ত্বাবধানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নিসচা পৃষ্টপোষক নাদের আহমদ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য খলিলুর রহমান, সদস্য রাহুল দত্ত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুলাল দে ও বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নিসচা বড়লেখা শাখার নেতারা।

উল্লেখ্য, মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে প্রতিবারের মতো এবারও নিসচা বড়লেখা উপজেলা শাখা ব্যাপক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে যা রয়েছে- আলোচনা সভা, দোয়া মাহফিল, শিক্ষার্থী সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণসহ আরও নানাবিধ কর্মসূচি পালন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর