1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২০ বার পঠিত

 

মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) শ্রীমঙ্গল উপজেলায় অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। নির্ধারিত সময়জুড়ে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শ্রীমঙ্গল উপজেলায় মোট ৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ১৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫৮ জন, নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৩২৪ জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

মৌলভীবাজার-৪ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী (বিএনপির সমর্থনপ্রাপ্ত), ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু, রিকশা প্রতীকের ১১ দলীয় প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী, শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী প্রীতম দাস, মই প্রতীকের বাসদ প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসান এবং লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী জরিপ মিয়া।

সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি থাকলেও শহর ও শহরতলির কিছু কেন্দ্রে উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। শ্রীমঙ্গল চা-উৎপাদন এলাকা হওয়ায় বরাবরের মতো চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। তবে শহর ও আশপাশের এলাকায় উপস্থিতি তুলনামূলক কম পরিলক্ষিত হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং অফিসার মোঃ ইসলাম উদ্দিন সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “ভোট অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা পাইনি।”

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর