1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শপথের পরই জনসেবায় মাঠে হাজী মুজিব, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পঠিত

 

মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শপথ গ্রহণের পর এলাকায় এসে প্রথমেই স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দিয়েছেন। রবিবার দুপুরে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এমপি হাজী মুজিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ভর্তি সকল রোগীর জন্য দুধ সরবরাহ করেন। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন।

হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। চিকিৎসকরা জনবল সংকট, ক্লিনার স্বল্পতা, অ্যাম্বুলেন্সের অভাব এবং শয্যা সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে এমপি হাজী মুজিব বলেন, স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় চিকিৎসক সরবরাহ, ক্লিনার নিয়োগ, আরও একটি অ্যাম্বুলেন্স প্রদান এবং হাসপাতালের শয্যা বৃদ্ধি সংক্রান্ত ডিও লেটার ইস্যু করবেন।

এসময় তাঁর সাথে উপজেলা বিএনপির আহবায়ক নুরে আলম সিদ্দেকী, সদস্য মো: ইয়াকুব আলী, তুহিন চৌধুরী, মো: কাজল মিয়া, মহিউদ্দিন জারু, মশিউর রহমান রিপন, সৈয়দ সালাউদ্দিন ও নিয়ামুল তরপদারসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত এমপি শ্রীমঙ্গলে পৌঁছালে উপজেলার প্রবেশপথ চা কন্যা ভাস্বর্য্য এলাকায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রায় তাকে শহরে নিয়ে আসা হয়।

নবনির্বাচিত এমপির এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তাঁর প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রত্যাশা করছেন।

ছবির ক্যাপশন: ১-৩ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন, বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাসপাতালে ভর্তি সকল রোগীদের তাঁর ব্যক্তিগত উদ্যোগে দুধ সরবরাহ করেন

৪-৫ নবনির্বাচিত এমপি শ্রীমঙ্গলে পৌঁছালে উপজেলার প্রবেশপথ চা কন্যা ভাস্বর্য্য এলাকায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর