1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পঠিত

 

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ০২ ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে পৌর শহরের উত্তর চৌমুহনী সংলগ্ন আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহিদুল ইসলাম শামীম।

সেক্রেটারি তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন, পৌর সভাপতি জুবের আহমদ ও

সেক্রেটারি আব্দুস সামাদ।

এছাড়াও বক্তব্য দেন পৌরসভা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রশিবিরের পৌর সভাপতি ইফতেহাম মাহফুজ, ব্যবসায়ী ফারুক উদ্দিন, আব্দুল আজিজ, সমাজসেবক শহীদ-উল ইসলাম প্রিন্স, আমিনুল বাবলু।

এসময় জামায়াতের ওয়ার্ড সহসভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুল ওয়াদুদ, সহ-সেক্রেটারি ছয়েফ উদ্দিন, শামীম আহমদ বকুল, প্রচার সম্পাদক শাকিল আহমদ, অফিস সম্পাদক জামিল আহমদ, যুব বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সদস্য মো. আলাউদ্দিন, নাজিম উদ্দীন, রুবেল আহমদ, শাহাব উদ্দিন, কামরান আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সূধী-শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম বলেন, রমজান মাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক মহান নিয়ামত। এই মাস হলো আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া ও মানবিকতার শিক্ষা অর্জনের মাস। তিনি বলেন, মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেছেন।

তিনি আরও বলেন, রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানুষকে আল্লাহভীরু ও নৈতিকতাবান করে তোলে। রোজা মানুষের ভেতরে ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের গুণ তৈরি করে, যা একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ সাফওয়ান আহমদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর