1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে অতিবৃষ্টির ছোবলে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন—ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তার দাবি ডা. জীবন এমপির

মো. আব্দাল মিয়া (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

অতিবৃষ্টির ছোবলে হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ অঞ্চলের বিস্তীর্ণ ধানি জমি এখন পানির নিচে। যে মাঠে ছিল সোনালি ধানের হাসি, আজ সেখানে কেবলই নীরবতা আর কৃষকের বুকফাটা হাহাকার। চোখের সামনে স্বপ্ন ডুবে যেতে দেখে অসহায় হয়ে পড়েছেন হাজারো কৃষক।

শুধু ফসলই নয়—ভেঙে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, নিশ্চিহ্ন হয়েছে অসংখ্য দরিদ্র মানুষের বসতঘর। এক মুহূর্তেই অনেক পরিবার হারিয়েছে তাদের শেষ আশ্রয়টুকু। দুর্যোগ যেন কেড়ে নিয়েছে জীবনের সব স্বস্তি।
এই ভয়াবহ বাস্তবতার চিত্র জাতীয় সংসদের মঞ্চে তুলে ধরে তীব্র ও আবেগঘন বক্তব্য দিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

বুধবার (১৫ এপ্রিল) কার্যপ্রণালি বিধি ৭১-এ দাঁড়িয়ে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর প্রতি সরাসরি দৃষ্টি আকর্ষণ করেন।

ডা. জীবন এমপি বলেন, “আমার নির্বাচনী এলাকার মানুষ মূলত কৃষিনির্ভর। সেই কৃষকেরাই আজ সবচেয়ে বেশি বিপর্যস্ত। অতি বৃষ্টিতে তাদের সারা বছরের পরিশ্রম নিমিষেই পানির নিচে তলিয়ে গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। আর যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।”
তিনি ক্ষোভ ও বেদনার সাথে আরও বলেন, “এই মানুষগুলো রাষ্ট্রের দিকে তাকিয়ে আছে। এখনই যদি তাদের পাশে দাঁড়ানো না হয়, তাহলে তারা চরম দুর্দশায় পড়ে যাবে।”
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতি দ্রুত, কার্যকর ও পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের জোর দাবি জানান।
এলাকাবাসীর ভাষ্য, “এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়—এটা আমাদের জীবনের অস্তিত্বের সংকট।” তারা দ্রুত সরকারি সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেন, দেরি হলে এই ক্ষতি আর পুষিয়ে নেওয়া সম্ভব হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর