1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঘরের আড়ার বাঁশ জড়িয়ে ঝুলছিল বিশাল আকৃতির অজগর

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯৬ বার পঠিত

ঘরের ভিতর সিলিং এর বাঁশ জড়িয়ে ঝুলছিল ১৪ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামের খলিল মিয়ার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের সিলিং এর উপর ঝুলন্ত বিরাট আকৃতির অজগর সাপ দেখে পরিবারের সবাই ভয় পেয়ে চিৎকার করতে থাকে।
পরে প্রতিবেশীরা এসে সাপটি সিলিং এর বাঁশে ঝুলতে দখে মেরে ফেলার উদ্যোগ নেয়।
স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি সাপটিকে রক্ষা করেন।
পরে তারা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বিরাট আকৃতির সাপটি দেখতে আশপাশ এলাকার উৎসুক মানুষ খলিল মিয়ার বাড়িতে ভীড় জমান।
সজল দেব জানান, উদ্ধার করা বিরাট আকৃতির অজগর সাপটির ওজন ২২ কেজি এবং ১৪ ফুট লম্বা।
সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর