1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় অহত বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬১ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত একটি চিতা বিড়াল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের টি রিসোর্ট এন্ড মিউজিয়ামের সামনে চলন্ত গাড়ির সাথে ধাক্কা লেগে আহত হয়ে পড়ে ছিল একটি চিতা বিড়াল।

বিড়ালটিকে আহত অবস্থায় দেখে জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন নামক দুই ব্যক্তি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে অবহিত করেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগ ঘটনাস্থলে দেখেন বিপন্ন প্রজাতির চিতা বিড়াল (Leopard Cat) আহত হয়ে পড়ে আছে।

পারে তারা দ্রুত চিতা বিড়ালটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাত গুরুতর হওয়াতে এর উন্নত চিকিৎসা প্রয়োজন। শুক্রবার হওয়াতে উপজেলা ভেটেনারি হাসপাতালে চিকিৎসক মিলছে না। তবে তারা চেষ্টা করছেন প্রাণীটিকে সুস্থ করে তোলার। কিছুটা সুস্থ হওয়ার পর এটিকে বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর