1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল

রেদওয়ান আহমদ,(বড়লেখা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

 

বড়লেখা উপজেলায় প্রায় ৩২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন রোববার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত উপজেলা অবহিত করণ ও পরিকল্পনা সভায় এই তথ্য জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও পরিসংখ্যানবিদ সুমন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম।

বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা আক্তার, মিডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ,প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ,স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা খানম, আছমা বেগম, নীতা রাণী দাস প্রমুখ।

সভায় আনসার ও ভি ডি পি, বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধি গন ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান,জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলায় ২৪৫টি কেন্দ্রের মাধ্যমে ৪৯০ জন স্বেচ্ছাসেবক ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর