
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বুধবার বাদ আসর বড়লেখা পৌর শহরের নুরজাহান কমপ্লেক্সের সামনে এক সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন।
এ সময় বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর ফয়সল আহমদ। উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বাইতুলমাল সম্পাদক মো. হেলাল উদ্দিন, মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মো. আব্দুল মোহাইমিন, পৌরসভা সভাপতি জুবায়ের আহমদ, সদর ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম সুহেল, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবু তাহের এবং মজলিসে শূরা সদস্য মাওলানা আলিম উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সমাবেশ শেষে একটি গণমিছিল বড়লেখা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।