
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বুধবার (১২ আগস্ট) যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় বড়লেখা উপজেলা জামায়াত কার্যালয়ে যুবকদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বেলা ২টায় শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের মৌলভীবাজার জেলা সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।
উপজেলা সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং পেশাজীবী বিভাগের সভাপতি মো. আব্দুল মোহাইমিন, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহ-সেক্রেটারি তাওহীদ সারওয়ার মান্না, আজিজুর রহমান আতিক, পৌরসভা সভাপতি ছায়েদ আহমদ ছাদ, যুব নেতা উমেদ আলী, আব্দুস সামাদ রুহেল ও জাবের আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, আখলাকুল ইসলাম, নাবিত আলম, দেলাওয়ার হোসাইন, ফয়সল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুব ও ক্রীড়া বিভাগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা যুবকদের নৈতিকতা, শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।