1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজ দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের স্টপেজ চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি দূর করতে দ্রুত এ দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনী এলাকায় হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার উদ্যোগে স্থানীয় ভুক্তভোগীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। পর্যটনের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ নানা প্রয়োজনে প্রতিদিন শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ ও সিলেটের দিকে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। কিন্তু হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ একটি পরিবহনে শ্রীমঙ্গলে কোনো স্টপেজ না থাকায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংস্কৃতিকর্মী মো. তারেক ইকবাল চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার সভাপতি নিহার রঞ্জন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদিকা মিতালী দত্ত, কোষাধ্যক্ষ সুলতান আহমদ, সদস্য মো. ওয়াহিদ হাসান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ ও সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামানসহ অন্যরা।

বক্তারা বলেন, শ্রীমঙ্গলবাসী কোনো বিশেষ সুবিধা দাবি করছে না; তারা তাদের ন্যায্য অধিকার এবং নিরাপদ ও সহজ যাতায়াতের সুযোগটুকু চায়। শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজ চালু হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসাসেবাপ্রত্যাশী মানুষের যাতায়াত আরও সহজ হবে।

তারা আরও বলেন, বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজ চালু করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি বিবেচনা করে শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের স্টপেজ চালুর জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর