1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড়

নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

বাড়ির আঙিনায় হঠাৎ বিশাল আকৃতির অজগর! প্রায় ১২ ফুট লম্বা সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়তেই অজগরটি দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর লামুয়া গ্রামের কদর আলী মেম্বারের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির আঙিনায় অজগরটি দেখতে পেয়ে প্রথমে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তবে কেউ সাপটিকে আঘাত না করে উদ্ধারের উদ্যোগ নেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে অজগরটি উদ্ধার করেন।

উদ্ধার অভিযানের সময় বন বিভাগের চাউতলি বিট কর্মকর্তা সুব্রত সরকার উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন আনুমানিক ২৩ কেজি।

পরে অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর