1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নাগরিকত্ব সনদ নিতে গিয়ে তর্ক, চেয়ারম্যানকে হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদে নাগরিকত্ব সনদ ও প্রত্যয়নপত্র নিতে গিয়ে ইউনিয়ন পরিষদের সচিব ও এক নারী সহকারীর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কবির আহমদ নামে এক যুবকের বিরুদ্ধে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চেয়ারম্যান ইন্তাজ আলীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারেরও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে কবির আহমদ নিজপাট ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের নাগরিকত্ব সনদপত্র ও একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় নির্ধারিত ইউনিয়ন পরিষদ ফি বাবদ ১০০ টাকা পরিশোধ করতে গিয়ে তিনি ১ হাজার টাকার একটি নোট দেন। পরিষদের সচিব ও কর্মরত নারী সহকারী তাকে ১০০ টাকা খুচরা দেওয়ার অনুরোধ করলে এ নিয়ে তাদের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয় এবং একপর্যায়ে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি শুনে পাশের কক্ষে থাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী সচিবের কক্ষে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং কবির আহমদকে খুচরা টাকা দেওয়ার বিষয়টি বুঝিয়ে বলেন। চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে কবির আহমদ উত্তেজিত হয়ে পরিষদ থেকে বেরিয়ে গিয়ে চেয়ারম্যানকে হুমকী দেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে চেয়ারম্যানের নির্দেশে পরিষদের একজন চৌকিদার তাকে পুনরায় ভেতরে নিয়ে আসেন। একই এলাকার বাসিন্দা হওয়ায় চেয়ারম্যান ইন্তাজ আলী অভিভাবক সুলভভাবে তাকে সতর্ক ও শাসন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ওই ঘটনার পর রাতে কবির আহমদ তার ফেসবুক আইডি থেকে চেয়ারম্যান ইন্তাজ আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও কল্পকাহিনী প্রচার করেন। এতে চেয়ারম্যানের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া অতীতেও কবির আহমদের নিজ নামের ফেসবুক আইডি থেকে চেয়ারম্যান ইন্তাজ আলীকে নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য ও বক্তব্য প্রচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় একটি মহলের ইন্ধনে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও চেয়ারম্যানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে কবির আহমদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের স্বাধীনতা যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রকাশের বিষয়ে বাংলাদেশে বর্তমানে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ কার্যকর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর