1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মাদক নয়, খেলাধুলায় এগিয়ে যাক তরুণরা—পাশে জাহাঙ্গীর আলম

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

মাদকমুক্ত সমাজ ও তরুণদের প্রতিভা বিকাশে ষষ্ঠ আসরের আয়োজন, অংশ নিচ্ছে ছয় দল

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

 

চা বাগানের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সুপ্ত প্রতিভা বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সিলেটের জৈন্তাপুরে শুরু হয়েছে হাবিবনগর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর। স্থানীয় ছাত্র ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে শুরু থেকেই সার্বিক সহযোগিতা করে আসছেন তরুণ সমাজসেবী ও ক্রীড়ামোদি জাহাঙ্গীর আলম। তাঁর সহযোগিতায় চা বাগানের তরুণদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হওয়ার উদ্যোগ নতুন গতি পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় হাবিবনগর চা বাগানের শিশু বান্ধব ক্লাবসংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবনগর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ইস্তিয়াক চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে ইস্তিয়াক চৌধুরী বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।” খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তাদের মাঠমুখী করা এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।

 

তিনি আরও বলেন, হাবিবনগর প্রিমিয়ার লিগের মতো আয়োজন চা বাগানের তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি বাদল ব্যক্তি। যুবনেতা আবুল হোসেন অভির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিপেন পাল, মালনীছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জিতেন সভর, সম্ভাব্য ভ্যালী সভাপতি পদপ্রার্থী জয় মাহাত্ম্য কুর্মী, সিলেট চা জনগোষ্ঠীর ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ হোসেন এবং সমাজসেবী আকব আলী।

 

হাবিবনগর ছাত্র ও যুবসমাজ আয়োজিত এ টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে প্রতিযোগিতার খেলাগুলো মাঠে গড়ানোর কথা রয়েছে।

 

আয়োজকেরা জানান, চা বাগানের তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় পর্যায়ে নতুন ক্রিকেট প্রতিভা তুলে আনতেও এ প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।

 

এদিকে, টুর্নামেন্টের শুরু থেকে সার্বিক সহযোগিতায় যুক্ত রয়েছেন তরুণ সমাজসেবী ও ক্রীড়ামোদি জাহাঙ্গীর আলম। স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং ক্রীড়াঙ্গনের বিকাশে তাঁর এ সহযোগিতাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আসন্ন ৬ নম্বর চিকনাগুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড স্থানীয় তরুণদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর