1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

আদালতের নিলামে কেনা সম্পত্তির দখল নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে ক্রেতার অভিযোগ

নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের ঋণ আদায়ের লক্ষ্যে আয়োজিত প্রকাশ্য নিলামের মাধ্যমে ক্রয় করা সম্পত্তির মালিকানা ও শান্তিপূর্ণ ভোগদখল নিয়ে বিরোধের অভিযোগ উঠেছে। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে সম্পত্তি ক্রয় এবং পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা ও সরকারি নিয়ম মেনে নামজারি সম্পন্ন করার পরও সম্পত্তির দখল ও স্বাভাবিক কার্যক্রম নিয়ে জটিলতার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন ক্রেতা শেখ আহমদ আফজাল।

শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে শেখ আহমদ আফজাল জানান, শ্রীমঙ্গল উপজেলার মেসার্স স্মার্ট ফিলিং স্টেশনের বিপরীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে মৌলভীবাজার অর্থঋণ আদালতে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে আদালতের আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সম্পত্তির ওপর প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়।

তিনি জানান, ওই নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে অংশ নিয়ে সম্পত্তিটি ক্রয় করেন। পরবর্তী সময়ে ২০২৩ সালের ১৮ মে মৌলভীবাজারের বিজ্ঞ অর্থঋণ আদালত তাঁর অনুকূলে সম্পত্তির মালিকানা নিশ্চিতকরণসংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে দলিল নম্বর ৬০৩৬/২৩ সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধনের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।

লিখিত বক্তব্য অনুযায়ী, নিলামে ক্রয় করা সম্পত্তিটি আলীশারকুল মৌজার জেএল নম্বর ৪৮, আরএস খতিয়ান নম্বর ১৪১৪, দাগ নম্বর ১৭৮৬-এর ৫৮ শতক জমি। সম্পত্তিটির পাশাপাশি নিলামসংক্রান্ত অন্যান্য প্রক্রিয়াও আইনানুগভাবে সম্পন্ন করেছেন বলে দাবি করেন তিনি।

শেখ আহমদ আফজালের অভিযোগ, আদালতের প্রক্রিয়ায় সম্পত্তি ক্রয় এবং সরকারি নিয়ম মেনে নামজারি সম্পন্ন করার পরও বর্তমানে সম্পত্তিটির শান্তিপূর্ণ ভোগদখল ও স্বাভাবিক কার্যক্রম নিয়ে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। এতে তিনি উদ্বেগের মধ্যে রয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো অবৈধ উপায় বা প্রভাব খাটিয়ে নয়, বরং দেশের প্রচলিত আইন ও আদালতের প্রকাশ্য নিলাম প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা হিসেবে স্বচ্ছতার সঙ্গে সম্পত্তিটি ক্রয় করেছেন। পরবর্তী সময়ে আদালতের ডিক্রি ও সরকারি ভূমি অফিসের মাধ্যমে মালিকানাসংক্রান্ত আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছেন।

তিনি এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার না করে প্রকৃত ঘটনা যাচাইয়ের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নিজের আইনগত অধিকার ও সম্পত্তির শান্তিপূর্ণ ভোগদখল বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে শেখ আহমদ আফজাল তাঁর বক্তব্যের পক্ষে আদালতের আদেশ, নিলাম ও নামজারিসংক্রান্ত কাগজপত্র থাকার কথা উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর