1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

লাখাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাহমিদ মোল্লা (৬) নামের ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার বেলা পৌনে ১২টার দিকে লাখাইর পশ্চিম রুহিতনসী (মাইজহাটী) গ্রামে এই ঘটনাটি ঘটে। তাহমিদ মোল্লা ওই গ্রামের জুনায়েদ মোল্লার ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে শিশু তাহমিদের বাবা জুনায়েদ মোল্লা তাকে বাড়ির উঠানে খেলাধুলা করতে দেখেন।

এরপর তিনি সাংসারিক কাজে বাইরে চলে যান। এর প্রায় এক ঘণ্টা পর, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে প্রতিবেশী মারাজ মিয়া (৬০) বাড়ির উত্তর পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিক তিনি শিশুটির পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে পানি থেকে উদ্ধার করেন।
পরে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

​খবর পেয়ে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর