1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন চমক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে, পোল পরিচালনা করাসহ গ্রুপ করেও কলে যুক্ত হওয়া যায়। এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। এর জন্য প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ।

পাকিস্তানের গণমাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউন এর প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটি অফিসিয়াল কাজ ছাড়াও ব্যক্তিগত কাজে প্রচুর মানুষ এটি ব্যবহার করে থাকে। তাই ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন ফিচার যুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় এবার ট্রান্সলেট ম্যাসেজ নামে নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট বার্তা এবং চ্যানেলের আপডেটগুলো সরাসরি অ্যাপের ভিতরেই অনুবাদ করার সুযোগ পাবে। ফলে অনুবাদের জন্য থার্ড পার্টির কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল করতে হবে না। অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন এবং ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষিত থাকবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণ (2.24.26.9) এর ব্যবহারকারীরা বর্তমানে এই সুবিধা নিতে পারছেন। অফলাইন অনুবাদকে সমর্থন করার জন্য ব্যবহারকারীরা আগেই ভাষার প্যাক ডাউনলোড করতে পারবেন। একবার ইনস্টল হয়ে গেলে ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ ছাড়াই বিভিন্ন ভাষার বার্তা পড়তে পারবেন।

তবে এটি গুরুত্বপূর্ণ যে, এই অনুবাদগুলো নির্দেশমূলক হয়েছে কিনা সেটি বিবেচনা করা। কারণ অফলাইন প্রক্রিয়াকরণের কারণে মাঝে মাঝে ভুল অনুবাদও হতে পারে। যদিও ফিচারটি এখনও আরও উন্নত করা জন্য চেষ্টা করা হচ্ছে।

এদিকে অন্য এক প্রতিবেদন থেকে জানা গেছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি গ্রুপের মধ্যে সব সদস্যদের কলে যুক্ত না করে কল করতে পারবেন।

এতে আরও বলা হয়, হোয়াটসঅ্যাপ ডেস্কটপ এবং মোবাইলের জন্য বেশ কিছু নতুন কল ফিচার এনেছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি হলো গ্রুপ চ্যাটের ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন ঠিক করতে পারবেন কোন গ্রুপ সদস্যদরে তারা কল করতে চান। এর মানে গ্রুপের সবাইকে বিরক্ত না করে শুধু গ্রপের সদস্য সিলেক্ট করে কল করা যাবে।

এছাড়াও ভিডিও কলে নতুন ইফেক্ট এনেছে হোয়াটসঅ্যাপ। ইনস্টাগ্রামের ফিল্টারের মতো, ব্যবহারকারীরা এখন পপি ইয়ারস, আন্ডারওয়াটার, একটি ক্যারাওকে মাইক্রোফোন এবং আরও অনেক ইফেক্টের মধ্য থেকে বেছে নিতে পারবেন। এতে মোট দশটি নতুন ইফেক্ট বেছে নেয়ার সুযোগ থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর