1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জনপ্রিয় বাইক তৈরি বন্ধ করছে রয়্যাল এনফিল্ড

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

বছরজুড়ে অনেকগুলো মডেলের বাইক বাজারে এনেছে নির্মাতা সংস্থা। নতুন বছরের শুরুতেই ৩ বাইক আনার ঘোষণা দিয়েছে সংস্থা। রয়্যাল এনফিল্ড ক্লাসিক থেকে শুরু করে বুলেট অনেক মডেল এরই মধ্যে বাজারে রয়েছে। তবে এবার জনপ্রিয় একটি মডেল তৈরি বন্ধের ঘোষণা দিল সংস্থা।

রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০-র এই ভেরিয়েন্ট আর নতুন করে তৈরি করবে না সংস্থা। কোম্পানির বুলেট বাইকের জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্বে। বিশেষ করে যুবপ্রজন্ম এই বাইকগুলোকে প্রাইড রাইড হিসেবে বিবেচনা করে। কোম্পানির সবচেয়ে জনপ্রিয় বাইকের মধ্য়ে রয়েছে ক্ল্যাসিক ৩৫০, বুলেট ৩৫০, হিমালায়ন ৩৫০ এবং হান্টার ৩৫০।

বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তরুণদের প্রিয় বুলেট বাইকের মিলিটারি সিলভার শেড ভেরিয়েন্ট সরিয়ে দেওয়া হয়েছে। রয়্যাল এনফিল্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, কম চাহিদার কারণে কোম্পানি এই রঙের ভেরিয়েন্টটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এই ভেরিয়েন্টটি গত বছর লঞ্চ করা হয়েছিল, যার দাম ভারতীয় বাজারে ছিল ১ লাখ ৭৯ হাজার রুপি। এই রঙের বিকল্প ছাড়াও মিলিটারি সিলভার ব্ল্যাক এবং মিলিটারি সিলভার রেড অপশন চালু করেছে কোম্পানি। এই বাইকটি সাধারণ বুলেট ৩৫০ বাইকের চেয়ে বেশি দামি ছিল। যে কারণে এটি এখন বন্ধ করা হয়েছে।

রয়্যাল এনফিল্ডের এই বাইকে একটি এয়ার-কুলড, ৩৪৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার জে-সিরিজ ইঞ্জিন রয়েছে, যা ৬১০০ আরপিএম-এ ২০.২ এইচপি শক্তি এবং ৪০০০ আরপিএম-এ ২৭এনএম টর্ক জেনারেট করে। সূত্র: হিন্দুস্থান অটো

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর