1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

যেভাবে তৈরি করবেন মাছের মসলা

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২১৫ বার পঠিত

প্রবাদ আছে, ‘মাছে ভাতে বাঙালি’। কারণ, মাছ বাঙালির একটু বেশিই প্রিয়। সপ্তাহের অধিকাংশ দিনই বাঙালির খাবারের তালিকায় কোনো না কোনো মাছ থাকে। তবে একইভাবে প্রতিদিন মাছ রান্না করলে এর স্বাদ একঘেয়ে লাগতে পারে।

এ ক্ষেত্রে মসলার ব্যবহার বৈচিত্র্য আনতে পারে মাছ রান্নায়। ঘরে থাকা সাধারণ কিছু মসলা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন মাছের মসলা। এটি ব্যবহারে আপনার সাধারণ রান্নাও হয়ে উঠবে অসাধারণ।

চলুন জেনে নেওয়া যাক মাছের মসলা তৈরির সহজ রেসিপি—

তৈরি করতে যা যা প্রয়োজন—

জিরা- ১ চামচ

মৌরি- ১ চামচ

সরিষা- ১ চামচ

শুকনো মরিচ- ২টি

পাঁচফোড়ন- ১/২ চামচ

গোলমরিচ- ১/২ চামচ

রাঁধুনী- ১/২ চামচ।

যেভাবে তৈরি করবেন—

সব উপকরণ একসঙ্গে সামান্য ভেজে নিতে হবে। চাইলে ভাজা ছাড়াও গুঁড়া করতে পারবেন। তবে হালকা ভেজে নিলে গন্ধটা সুন্দর হবে। ভেজে নিয়ে এরপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ডার না থাকলে পাটায় গুঁড়া করে নিন। মাছের মসলা কষানোর সময় এই গুঁড়া থেকে এক চা চামচ ব্যবহার করলেই স্বাদ ও গন্ধ বেড়ে যাবে। আরও কম মসলা খেতে চাইলে আধা চা চামচও দিতে পারেন। এই সাধারণ মসলা ব্যবহারেই আপনার রান্না করা মাছের তরকারি হবে সুস্বাদু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর