1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শিশুদের জন্য ইনস্টাগ্রামের নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অপ্রাপ্ত বয়সীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনুপযুক্ত কনটেন্ট থেকে দূরে রাখতে প্ল্যাটফর্মটি নতুন অ্যাকাউন্ট ফিচার চালু করেছে।

সম্প্রতি টেক জায়ান্টটি ভারতে ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট আনার ঘোষণা দিয়েছে। এই অ্যাড-অন অ্যাকাউন্ট কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং অভিভাবকদেরও আশ্বস্ত করবে তাদের সন্তানরা নিরাপদে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে। এই ফিচার ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে।

ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্টের সুবিধা
ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তার জন্য কিছু সুবিধা দেবে। যা বাবা-মায়ের অনুমোদনের প্রয়োজন এমন সেটিংস পরিবর্তন করতে বাধা দেবে। কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টগুলোর জন্য ইনস্টাগ্রাম কেবল তাদের অনুসরণ করা বা ইতিপূর্বে ফলো করা ব্যবহারকারীদের কাছ থেকে মেসেজ গ্রহণ করবে।

কিশোর অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সতর্ক করা হবে। অপ্রাপ্ত বয়সীরা এখন অ্যাপে ৬০ মিনিট ব্যয় করার পরে একটি নোটিফিকেশন পাবে। এই নোটিফিকেশন প্রতিদিন টিন অ্যাকাউন্টগুলোতে পাঠানো হবে। অতিরিক্তভাবে রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কিশোর অ্যাকাউন্টগুলোর জন্য স্লিপ মোড এনাবল করা যাবে।

অভিভাবকরা নজরদারি করতে পারবেন
টিন অ্যাকাউন্টের মাধ্যমে বাবা-মায়েরা তাদের সন্তানদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। যদি কোনো কিশোর তাদের অ্যাকাউন্টের কোনো সেটিংস পরিবর্তন করতে চায় তবে তাদের বাবা-মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। এর জন্য অভিভাবকদের সুপারভিশন নামে একটি বিশেষ টুল দেওয়া হবে। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা দেখতে পারবেন তাদের সন্তানরা কাদের সঙ্গে যোগাযোগ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর