1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বড়লেখায় কোয়াব এর নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের ইয়াম্মী প্যারাডাইস এন্ড চায়নিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়াব বড়লেখা উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ফরহাদ হোসেন।

এতে কোয়াবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিপিএর প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক ক্রিকেটার ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু। বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার নতুন বড়কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান সুমন, আলমগীর আলম, শিমুল চৌধুরী, আহসান মাহবুব, মেহেরুল আমীন রিপন, সহ-সাধারণ সম্পাদক বাবর হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সাজু, শাহারিয়ার ফাহিম, প্রচার সম্পাদক আহমেদ নোমান, সহ-প্রচার সম্পাদক রুবেল আহমেদ পাবেল, ক্রীড়া সম্পাদক কিবরিয়া ইসলাম খান, সদস্য আব্দুল করিম, কবির আহমদ তাফাদার, দেলোয়ার হোসেন রিমন, নাদের আহমদ, জাকারিয়া আহমদ, রাফসান আহমদসহ প্রমুখ।

এসময় অতিথিবৃন্দরা বলেন- বড়লেখায় ক্রিকেটের একটা ইতিহাস ঐতিহ্য আছে আপনাদের মত ক্রীড়া সংগঠকরা সেই ইতিহাস ঐতিহ্য তুলে ধরবেন। আপনারা আমাদেরকে ক্রিকেটের স্বার্থে যেকোনো কাজে কিংবা পরামর্শে পাশে পাবেন এবং নবগঠিত কমিটিকে স্বাগত জানাই আপনাদের মাধ্যমে বড়লেখার ক্রিকেট এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি।

এদিকে কোয়াবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জেলা সভাপতি হাসান আহমেদ জাবেদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ক্রিকেটের উন্নয়নের জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি এবং উপজেলার সকল ক্রীড়া সংগঠন-সংস্থার মাধ্যমে বড়লেখার ক্রিকেটকে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নবগঠিত কমিটির সভাপতি ফরহাদ হোসেন বলেন, আপনারা সবাই একেকজন সভাপতি হয়ে ক্রিকেটের স্বার্থে হাজারো ক্রিকেটারের স্বপ্নকে বাস্তবায়ন করতে সম্মলিতভাবে কাজ করে যাবেন আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর