1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন: আব্দুল মজিদ

বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা মো. আব্দুল মজিদ। গত (৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ড বিদ্যালয় শাখার পরিদর্শক মো. মঈনুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন। সিলেট পর্যটন প্যাকেজ এডহক কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো. বেলাল উদ্দিন ও অভিভাবক সদস্য মো. নাজিম উদ্দিন।

এদিকে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি মাওলানা মো. আব্দুল মজিদকে হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেছেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষাবিদ মাওলানা মো. আব্দুল মজিদ নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি উত্তর গ্রামে মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৪৭ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করেন। সেখান থেকে দাখিল পাশ করে ১৯৫৯ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে ১৯৬৩ সালে আলিম (ইন্টারমিডিয়েট), ১৯৬৬ সালে ফাজিল (ডিগ্রি) করেন। পরবর্তীতে ১৯৬৮ সালে কামিল (মাস্টার্স) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফলতার সাথে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলার পাশাপাশি ইংরেজি, আরবি এবং ফার্সি ভাষার উপর দক্ষতা অর্জন করেন। ১৯৬৯ সালে সিলেটের গোটাটিকর দাখিল মাদ্রাসায় প্রথম শিক্ষকতা জীবন শুরু করেন। সেখান থেকে পরে ১৯৭০ সালে সিলেটের মংলা বাজার হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সহকারি সিনিয়র শিক্ষক হিসাবে যোগ দেন। ১৯৭২ সালে বড়লেখার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষকতা করেন। ১৯৭৪ সালে বিহাইডর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন করেন। ১৯৯৪ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান। একই বছরে বর্ণি ইউনিয়নের রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি বদলি হন। ১৯৯৫ সালে আবার তিনি বিহাইডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসাবে শিক্ষক হিসাবে দায়িত্ব পান এবং ২০০৪ সালের ১ নভেম্বর অবসরে যান। গুণী এই মানুষ শিক্ষকতার পাশাপাশি ৪১ বছর বিহাইডর জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর