1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সেমিফাইনালের আগে অজি শিবিরে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

ইনজুরির কারণে দলের সেরা পাঁচ ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির বিমানে উঠেছিল অস্ট্রেলিয়া। তারপরও তরুণদের নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্মিথের দল। কিন্তু সেমিফাইনালের আগে অজি শিবিরে আবারও চোটের হানা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন ওপেনার ম্যাথিউ শর্ট।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমেছিলেন শর্ট। দৌড়ে রান নিতে গিয়ে পায়ের পেশিতে টান লেগেছে তার। ওই সময় দেখা যায় উইকেটের মাঝে দৌড়ে রান নিতে সমস্যা হচ্ছে শর্টের। ১৫ বলে ২০ রান করে আউট হন তিনি।

এই চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে না পড়লেও সেমিফাইনাল খেলতে পারবেন না তিনি। সেমিফাইনালে শর্ট খেলতে না পারলে সে জায়গায় জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক কিংবা অ্যারোন হার্ডিকে খেলাতে পারে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন শর্ট। ওই ম্যাচে ৬৩ রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়া ৩৫২ রান তাড়া করে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল। লাহোরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। লাহোরে বৃষ্টির শঙ্কা থাকায় জবাব দিতে নেমে দ্রুত রান তুলতে থাকেন অজিরা।

১২.৫ ওভার ব্যাটিং করে তুলে ফেলেছে ১ উইকেটে ১০৯ রান। এরপরই ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। যে কারণে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার স্টিভেন স্মিথ (১৯) ও ট্রাভিস হেডকে (৫৯)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩৭.১ ওভারে ১৬৫ রান।

এর আগে জীবন পাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি ওপেনার ম্যাথিউ শর্ট। ১৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।  ওয়ানডে ম্যাচে ফলাফল বের করতে আনতে হলে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ২০ ওভার খেলা হতে হবে। ২০ ওভারে অস্ট্রেলিয়াকে করতে হতো ১২৩ রান।

কিন্তু বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়ার। এতে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে অজিদের। আর আফগানিস্তানের পয়েন্ট তিন। কাগজে-কলমে আফগানরা টিকে রইলেও, তাদের জন্য সেমিফাইনাল খেলাটা অনেক কঠিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর