
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট বিভাগের সাবেক সহ-সাংঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (১ মার্চ) সন্ধ্যায় ধর্মপাশা পূর্ব বাজার সংলগ্ন ধর্মপাশা উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলীর ব্যক্তিগত অস্থায়ী কার্যলয়ে দোয়া করা হয় এবং দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, আমেরিকা প্রবাসী ও ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মন্নাফ তালুকদার, সদর ইউপি সদস্য আব্দুল মন্নাফ, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সালাম সিকদার, আব্দুল হেকিম, যুবদল নেতা হাজ্বী ইকলা, মন্তাজ উদ্দিন, জাকির হোসেন, সাকির হোসেন, আব্দুল হামিদ, মনজুরুল হক সুজন, কবির তালুকদার, রাজু আহমেদ, কবির আহমেদ বাবু, একরামুল, ইয়াসিন আহমেদ, আলমগীর হোসেন, হান্নান শাহ প্রমুখ।