1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

পিএফজি শ্রীমঙ্গলের ত্রৈ-মাসিক সভা ও ইফতার অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিস ফ্যাসেলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের ত্রৈ-মাসিক সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রীমঙ্গলের গুহ রোডস্থ একটি অভিজাতের রেষ্টুরেন্ট এ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ টি এটেস্ট স্টাফ এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব রেজা এর সভাপতিত্বে ও স্থানীয় সমন্বয়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট ফিন্ড কো- অর্ডিনেটর আকলিমা চৌধুরী ও সুনামগঞ্জের ফিন্ড কো-অর্ডিনেটর খুদরত পাশা।
বক্তব্য রাখেন স্থানীয় এ্যাম্বেসেডর জহির উদ্দিন শামীম, কাজী আছমা, সদস্য মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ইউপি সদস্য মকসুদুর রহমান, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শিক্ষিকা সনাক সদস্য রহিমা বেগম, রিনা মজুমদার, নাজমুন নাহার লাভলি, ফারিহা তাবাসসুম, আন্ত:ধর্মীয় সংলাপ কমিটির সদস্য মাও এম এ রহিম নোমানি, পঞ্চায়াত সভাপতি নূর আহমেদ, নারী নেত্রী মনি আক্তার শাহিদা, সাংবাদিক নূর মোহাম্মদ সাগর।
উপস্থিত ছিলেন পিএফজি শ্রীমঙ্গলের সদস্য সাবেক জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী, উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ তালুকদার, সাংবাদিক রুবেল আহমদ, মো, আনহারুল ইসলাম, মো, সামছুল ইসলাম, দীপশিখা কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আফরিন রোজ, নারী উদ্যোক্তা খায়রুন নাহার লিপি, শিরিন আক্তার, পিস ইয়ুথ এ্যাম্বসেডর গ্রুপের সহ আহবায়ক সিরাজাম মনিরা, সদস্য এ কিউ এম নাঈম আর রহমান ও সৈয়দ আরমান জামি।
এছাড়াও ইফতারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন ও দৈনিক আনন্দবাজার এর প্রতিনিধি এম মুসলিম চৌধুরী প্রমুখ।
ত্রৈ-মাসিক সভায় কেন্দ্রীয় নির্ধারিত কর্মসূচির বাইরেও স্থানীয় পর্যায়ে এবং বিশেষ প্রয়োজনে বিভিন্ন কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও আগামী বুধবার শিশু আছিয়া কে ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রথম/সিলেট /মতিউর
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর