1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

গুগল ডুডলে বাংলার স্বাধীনতা উদযাপন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২০০ বার পঠিত

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। আজ গুগলের হোমপেজ খুললেই চোখে পড়ছে ছোট্ট জিআইএফ। যা বাংলার স্বাধীনতা উদযাপনের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের।

আজ ২৬ মার্চ, বাঙালি জাতির এক বিশেষ দিন। স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চ হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। পুরো বিশ্বে যেখানে বাঙালি আছেন, সবাই আবেগ ভরে পালন করছেন স্বাধীনতা দিবস।

বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাদের বিশেষ ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা যুক্ত করেছে। স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে গুগল হোমপেজে এই বিশেষ আয়োজন করেছে। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এটি দেখা যাচ্ছে।

গুগলের হোমপেজে প্রবেশ করলেই দেখা যাচ্ছে, নীল-সাদা আকাশে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বাতাসে উড়ছে। নিচে ইংরেজিতে গুগল লেখা রয়েছে। ডুডলটিতে ক্লিক করলেই বিশেষ একটি পেজ খুলে যাচ্ছে, যেখানে লেখা রয়েছে‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।’

এর আগে ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করেছিল গুগল। তখন স্বাধীনতার ৪৩তম বার্ষিকী ছিল। এছাড়া বিজয় দিবসসহ বাংলাদেশের নানান গুরুত্বপূর্ণ দিবসে গুগল ডুডল প্রকাশ করেছে।

বিশেষ দিন উপলক্ষে হামেশাই নতুন রকমের ডুডল প্রকাশ করে গুগল। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের পক্ষ থেকে। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট। তবে একেবারে নতুন রূপে বিশেষ ডুডল তৈরি শুরু হয় ২০০৫ থেকে। ২০১০ সাল থেকে গুগল ডুডলে ছোট ছোট গেম খেলারও প্রচলন শুরু হয়। তারপর থেকে যত দিন এগিয়েছে ততই নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এই বিশেষ ডুডল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর