1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পঠিত

 

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আবুজাফর সালাউদ্দিনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মওদুদ হাওলাদার।
এসময় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল।
এছাড়াও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো.এহসানুল হক, সহ-সম্পাদক (দপ্তর) এম.মুসলিম চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য মো.শাকির আহমেদ, নূর মোহাম্মদ সাগর, আবুজার রহমান বাবলা, প্রেসক্লাব সদস্য ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, মাওলানা মো. আব্দুর রব, মো. শাহাব উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন জসিম, আমজাদ হোসেন বাচ্চু, মো. গোলাম কিবরিয়া জুয়েল, অরবিন্দ দেব, সাসুছুল ইসলাম শামীম ও সাংবাদিক মোহাম্মদ আলামিন প্রমুখ। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য মাওলানা হাফেজ জোবায়ের আহমেদ। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর