1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩১০ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জেে সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সাতগাঁওস্থ হাজী সেলিম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাজী সৈয়দ আহমেদ। হাজী সেলিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও সাংবাদিক মো: আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের সহসভপতি হাজী দুলাল মিয়া। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল হাু ডন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ ও খোলা কাগজের প্রতিনিধি এহসান বিন মুজাহির, কমলগঞ্জের সাংবাদিক আব্দুল বাসিত খান, সালাউদ্দিন শুভ প্রমুখ।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন, মানবতার কল্যাণের অঙ্গিকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত স্বেচ্ছাসেবী এ সংগঠনটি মানবতা ও সমাজের কল্যাণে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। এখনও সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিশেষ করে করোনাকালে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সহায়তার হাত প্রসারিত করেছে। শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে অসহায় গরিব মানুষের মাঝে ইফতার ও খাদ্য সমগ্রী বিতরণ, প্রাকৃতিক দূর্যোগকালীন সময় তুরস্কে ত্রাণ পাঠানোসহ বিপদগ্রস্ত মানুষদের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ, বন্যাকবলিত মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ, ঘরহীন মানুষের মাঝে ঘর নির্মাণ কার্যক্রম, গরিব অসহায় পরিবারে বিয়ে অনুষ্ঠানে আর্থিক সহায়তা, দরিদ্র পরিবারে টিবওয়েল বিতরণ, মসজিদ-মন্দিরে গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন মাদরাসা-মসজিদ, স্কুল প্রতিষ্ঠা ও জমি দান, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেও মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, হাজী সেলিম হাফিজিয়া মাদসার হিফজ সম্পন্নকারী হাফেজে কুরআনের মাঝে পাগড়ি, নগদ অনুদান, ক্রেস্ট্র বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের মাঝে রমজানে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ, ভুনবীর-লইয়ারকুল পুরানগাঁও ঈদগাহ নির্মাণসহ এসব এলাকায় বিভিন্ন রাস্তা মেরামত ও ইটসলিং এর কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া ছাত্রজনতার গণঅভুত্থানে জুলাই-বিপ্লবে আহতদের চিকিৎসায় এককালীন অনুদান বিতরণ। সংগঠনের আয়োজনে গত ৪ বছর যাবত প্রতি বছর ১ রমজান থেকে প্রতিদিন শতাধিক রোজাদারকে ইফতার করানো হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন কাতার প্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। তিনি হাজী সেলিম ফাউন্ডেশন হাজী সেলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং শিল্প উদ্যোক্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর