1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর মতবিনিময় সভা

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯৩ বার পঠিত

 

মৌলভীবাজার শ্রীমঙ্গলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব)।

আজ (২রা মে) শুক্রবার সকাল ১০ টায় হবিগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য দুরুদ আহমেদ,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহব্বায়ক নূরে আলম সিদ্দিকি,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দীন তাজু,পৌর বিএনপির আহব্বায়ক মোঃ শামীম আহমেদ,উপজেলা যুবদলের আহব্বায়ক মহি উদ্দীন ঝাড়ু, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বাদশা মিয়া কাজল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা এমএ রহিম, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহব্বায়ক মোঃ সুমন মিয়া প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন,জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কাজ করে যাচ্ছেন। যারা দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে জরিত থাকবে তাদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।পেশাদার সাংবাদিক যারা তাদের পেশা সাংবাদিকতা করা। যেকোন জায়গায় মিছিল মিটিং সমাবেশে সাংবাদিক যাবে কোন বাধা নেই। সাংবাদিক জাতির বিবেক। আমি দেশের মানুষের জন্য,সমাজের জন্য,মেহনতি মানুষের জন্য রাজনীতি করি। রাজনীতি কোন প্রভাব কাটানো,বাণিজ্য ও ব্যবসা করার জন্য আসি নাই। সাংবাদিক নিউজ করবে সমাজ,দেশ ও জাতির কল্যাণে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবে। যদি দলীয় প্রভাবে বিএনপির প্রভাব দেখিয়ে সাংবাদিক কে হামলা মামলা,হুমকি ধামকি প্রভৃতি বিষয়ে যথাযথভাবে দলীয় ব্যবস্থা ও আইনানুগ ব্যবস্থা ও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নমূলক কাজের জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর