1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম সিলেট ডেস্কঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

কুলাউড়া উপজেলার পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ২৯ অক্টোবর দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এবারকার এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ৩ জনসহ উত্তীর্ণ ৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ মোঃ হানিফের সভাপতিত্বে ও নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক ছয়ফুল আলম সাইফুলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ নির্বাহী কমিটির সভাপতি মেজর (অবঃ) নুরুল মান্নান চৌধুরী।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল, প্রবাসী কমিউনিটি নেতা খালেদ শাহাবুদ্দিন, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত গোপাল দত্ত, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, কলেজ নির্বাহী কমিটির সদস্য হাজী শামসুল হক, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, প্রভাষক আলাউদ্দিন কবির, ব্যবসায়ী নিখিল মল্লিক, অভিভাবক মাহমুদুল ইসলাম, হাজীপুর সোসাইটির কোষাধ্যক্ষ এ কে সামছু প্রমূখ।

শুভেচ্ছা বক্তব্য রাখে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তারেকুর রহমান, একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া নাসরিন তানিয়া। কোরআন তেলাওয়াত করে তাছফিয়া সুলতানা লিমা, গীতা পাঠ করে লাকী দেশোয়ারা। অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ- ৫ প্রাপ্ত ইশরাত জাহান ফাহমিদা, তাসনিয়া আক্তার অপি ও সুমাইয়া জারিনকে নগদ অর্থসহ স্মারক প্রদান করা হয়। এছাড়াও উত্তীর্ণদের স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর