1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৮জনের নামে মামলা,আটক- ১

ফারুক আহমেদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন (৩৭) ও সাধারণ সম্পাদক আল আমিন খান (৩৪) সহ ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে নাশকতার প্রস্তুতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শুক্রবার (৬ডিসেম্বর) গভীর রাতে ধর্মপাশা থানায় একটি মামলা হয়েছে। থানার এসআই হাফিজুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেছেন।

এ ঘটনায় নিষিদ্ধ সংগঠনটির উপজেলা শাখার সহ সভাপতি ও উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা গোলাম মহি উদ্দিন ফরহাদ (৩৭) কে ওইদিন রাত পৌনে ১১টার দিকে উপজেলা সদরের বিজয়-২৪ চত্বর এলাকার একটি চায়ের স্টল সংলগ্ন কক্ষ থেকে আটক করেছে পুলিশ।

ধর্মপাশা থানা পুলিশ জানায়, উপজেলা সদর ইউনিয়নের বিজয়-২৪ চত্বর এলাকার একটি চায়ের স্টলের পেছনের একটি কক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিষিদ্ধ সংগঠন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সংগঠনটির ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী জড়ো হন। তাঁরা সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতসহ সার্বিক সরকারি কার্যক্রম ব্যাহত করার মাধ্যমে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ সংগঠনটির নেতা কর্মীরা সেখান থেকে দৌড়ে পালানোর সময় সংগঠনটির উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি গোলাম মহি উদ্দিন ফরহাদকে আটক করা হয়।

তবে আটক গোলাম মহিউদ্দিন ফরহাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নিষিদ্ধ সংগঠন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পদ পদবীতে থাকা ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আটক থাকা গোলাম মহি উদ্দিন ফরহাদকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর