1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

উত্তরায় দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

রাজধানীর উত্তরায় নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় একজন নারী ও একজন পুরুষকে কুপিয়ে আহত করা হয়েছে। কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় চলছে। হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী বলে জানা গেছে। তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক সন্ত্রাসী এক নারী ও পুরুষকে রামদা দিয়ে কোপাচ্ছে।

তখন তারা দুজন চিৎকার করছিলেন। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে।
পুলিশের তথ্য মতে, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়।

এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। তারা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আহত দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর