1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৬ নবজাতকের জন্ম!

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৩১ বার পঠিত

চট্টগ্রাম নগরে স্বাভাবিক (নরমাল) ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্ম দিয়েছেন মরিয়ম বেগম নামে এক গৃহবধূ। জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে পাঁচজন মেয়ে ও একজন ছেলে।

শনিবার (১০ মে) দুপুরে নগরের ন্যাশনাল হাসপাতালে ওই নবজাতকদের জন্ম হয়। তাদের হাসপাতালের নিওনেটাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

ছয় নবজাতকের মধ্যে একজন ছাড়া বাকিদের ওজন তুলনামূলকভাবে কম হলেও তারা ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। মরিয়ম বেগমের বাড়ি কক্সবাজার জেলায় হলেও নগরের হিলভিউ এলাকার থাকেন তিনি। তার স্বামীর নাম নূর আহমেদ।

মরিয়মের চিকিৎসক প্রসূতি ও স্ত্রীরোগবিশেষজ্ঞ নাজনীন সুলতানা বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় মরিয়ম বেগম ছয় শিশুর জন্ম দিয়েছেন। একসঙ্গে এতজন হওয়ায় তাদের ওজন কিছুটা কম। তাই তাদের পর্যবেক্ষণের জন্য এনআইসিইউতে রাখা হয়েছে। তবে সবাই সুস্থ আছে।

এর আগে ২৪ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ শিশুর জন্ম দেন রিক্তা নামে এক গৃহবধূ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর