1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় কিশোরীর আত্মহত্যা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৫১ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এক কিশোরী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী পাড়ার পাখি মিয়ার বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

এর আগে সোমবার দিবাগত রাতে নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। নিহত ইয়াসমিন আক্তার (১৬) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবির আলী মিয়াজী বাড়ির আব্দুল হাকিমের মেয়ে এবং স্থানীয় কদমতলা এএসসি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে থেকে ইয়াসমিন তার বাড়ি থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে থানা থেকে পরিবারের হাতে সোপর্দ করে। এরপর থানা থেকে তাকে নিজের বাড়িতে না নিয়ে নানার বাড়িতে রাখা হয়। সেখানে পরিবারের সদস্যদের অজান্তে গভীর রাতের দিকে শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ওই কিশোরী নিখোঁজ থাকায় তার পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ওই মেয়ে লুকিয়ে ছিল, রাগ করে পাশের বাড়িতে চলে যায়। পরে মেয়েকে পাওয়া গেলে ভুল স্বীকার করে তার মায়ের সঙ্গে চলে যায়।

ওসি আরও বলেন, মেয়েকে উদ্ধার করলে পরিবারের কোন অভিযোগ আর আপত্তি না থাকায় মেয়েকে পেয়ে তারা জিডি প্রত্যাহার করে নেয়। পারিবারিক বিভিন্ন মনোমানিল্য থেকে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর