1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

স্বামীর জন্মদিনের কেক কাটার পর নিখোঁজ গৃহবধূ!

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদী থেকে আনজুমান আরা নামে (২০) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী আসিফ শেখের জন্মদিন উদযাপনের রাতে নিখোঁজ হন ওই গৃহবধূ। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেলেও সকালে পদ্মা নদীতে জেলের জালে লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কুমারখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া ফকিরপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন মায়া। আজ শনিবার (১ মার্চ) সকালে পদ্মা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আঞ্জুমান আরা কালুয়া গ্রামের আসিফ শেখের স্ত্রী। তার বাবার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকায় বলে জানা গেছে।

গৃহবধূর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পদ্মায় নিয়ে গলা টিপে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। নিহতের স্বামী আসিফ শেখ বলেন, ‘শুক্রবার আমার জন্মদিন ছিল। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত জন্মদিন উপলক্ষে পারিবারিকভাবে অনুষ্ঠান উদযাপন করি।

এরপর রাত ১০টার দিকে আমি ও আমার স্ত্রী ঘুমাতে যাই। পরে রাত ১২টার দিকে আমার ঘুম ভেঙে যায়। এ সময় আমি তাকে পাইনি। পরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে খবর শুনতে পাই আমাদের বাড়ির পাশে নদীতে জেলের জালে তার লাশ উঠেছে।

কী কারণে তার মৃত্যু হয়েছে তা আমি জানি না।’ এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে পদ্মা নদী থেকে আঞ্জুমান আরা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর