1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে দুর্বৃত্তদের হামলায় শিক্ষক আহত, ফার্মেসিতে ভাংচুর

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষকের নাম এম এ করিম (৩৫), তিনি সারিঘাট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এবং উপজেলার বাউরভাগ মৌল্লিফৌদ গ্রামের বাসিন্দা। হামলাকারীরা তার মালিকানাধীন জহুরা ফার্মেসিতে ব্যাপক ভাংচুর চালিয়েছে।

যে ভাবে হামলার ঘটনা:

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষক এম এ করিম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান জৈন্তাপুর স্টেশন বাজারে অবস্থিত জহুরা ফার্মেসিতে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় ডিআই চালক জাহেদ ও তার সহযোগীরা ইউনুস আলী নামে এক যুবকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রাণভয়ে ইউনুস দৌড়ে শিক্ষক করিমের ফার্মেসিতে আশ্রয় নিলে, জাহেদ ও তার সহযোগীরা সেখানে প্রবেশ করে শিক্ষক করিম ও ইউনুসকে মারধর করে। হামলাকারীরা ফার্মেসিতে ব্যাপক ভাংচুর চালায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক শিক্ষক করিমকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনাস্থলে প্রশাসনের উপস্থিতি:

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষুব্ধ জনতা জড়ো হন। ঘটনার পরপরই জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, “এটি একটি দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। সবাইকে ধৈর্য ধরতে অনুরোধ করছি। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সংশ্লিষ্টদের কঠোর শাস্তির দাবি:

শিক্ষকের ওপর হামলার ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রথম/সিলেট/মতিউর 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর