1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শ্রীমঙ্গলে এস এম এডুকেশনের শুভ উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :“আর নয় ঢাকা কিংবা সিলেট স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে British Bangladesh Tours & Travels SM Education Group-এর চতুর্থ শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় মৌলভীবজার রোড বিলাস এর পাশে আহমদ ম্যানশনের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এসএম এডুকেশন-এর প্রধান মোঃ নিয়াজ উদ্দিন এর সভাপ্রতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া খাঁন।
এডুকেশন গ্রুপ এর সিইও রায়হান আলম সাজু এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র আবু নাসের এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মুসলিমীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম এ রহিম নোমানী। বক্তরা এসএম এডুকেশনএর নতুন শাখার কার্যক্রম ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে উজ্জ্বল চিন্তাভাবনা ও শুভকামনা ব্যক্ত করেন।
এসএম এডুকেশের প্রধান পরিচালক মোঃ নিয়াজ উদ্দিন বলেন,“উচ্চশিক্ষা ও পেশাগত অগ্রগতির লক্ষ্যে আমাদের নতুন উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের ভাষা দক্ষতা অর্জনে সহায়ক হবে। দক্ষ প্রশিক্ষক, আধুনিক পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীবান্ধব পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে” এসএম এডুকেশন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী লেমন গার্ডেনের স্বত্বাধিকারী মোঃ সেলিম মিয়া, ব্যবসায়ী মোঃ ফয়ছল আহমেদ, জসিম আহমেদ, সাংবাদিক ঝলক দত্ত, রুবেল আহমেদ, মোঃ আল আমিন মিয়া, মোঃ রবি উদ্দিন ও ব্যবসায়ী গোলাম মোস্তফা প্রমুখ।

মে মাসের ১১ তারিখ থেকে শ্রীমঙ্গলে IELTS কোর্স ও ভিসা প্রসেসিং ক্লাস শুরু হবে। আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা মৌলভীবাজার রোডস্থ এসএম এডুকেশনে কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।
অনুষ্ঠানের শুরুতে কোরান তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস কুদ্দুস নিজামী।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর