সংস্থার সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বাসিততে পরিচালনায় সাধারণ সভায় সংস্থার ৬ জন সদস্যকে বহিষ্কার ও কার্যকরি কমিটির ৩ জনের পদ স্থগিত করা হয়।
সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সংস্থার গঠনতন্ত্র বিরোধী কাজ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যাদের কার্যকরি কমিটির পদ স্থগিত করা হয়, তারা হলেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাছুম আহমদ ও নির্বাহী সদস্য জাবের হোসেন সামন।
যে সকল সদস্যদের বহিষ্কার করা হয় তারা হলেন, আলমগীর হোসেন, নাজিমুল ইসলাম, রেজাউল করিম, অলিউর রহমান, ইসলাম উদ্দিন ও সাহাবুদ্দিন ইনতাই। পাশাপাশি সংস্থার নতুন সদস্য অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার সময় পরবর্তী মাসিক সভা অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সংস্থা’র সহ-সভাপতি সাহেদ আহমদ, সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম সোহাগ, সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিক মিয়া, সাবেক অর্থ সম্পাদক হাফিজ আব্দুল মালিক,
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ,
সিনিয়র সদস্য আবু সাঈদ শাহীন, আব্দুল মুকিত, সদস্য আব্দুল কাদির, জুয়েফ আহমদ প্রমুখ।