1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন-সমাবেশ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মোস্তাক আহমেদ শ্রীমঙ্গলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ, মামলা প্রত্যাহারের দাবি শান্তিগঞ্জে সমাজসেবী এখলাছুন নেছা আর নেই, দাফন সম্পন্ন কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শ্রীমঙ্গলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ, মামলা প্রত্যাহারের দাবি

নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহির (এহসানুল হক)সহ সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্যসচিব রুবেল আহমেদ।

সমাবেশে বক্তব্য দেন দেশ রূপান্তরের মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুজার বাবলা ও কাওছার ইকবাল, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি এম মুসলিম চৌধুরী, দৈনিক সংগ্রামের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রব, দৈনিক করতোয়ার শ্রীমঙ্গল প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, আমাদের কণ্ঠের শাকের আহমেদ, বিজনেস বাংলাদেশের শ্রীমঙ্গল প্রতিনিধি মিজানুর রহমান আলম, বাংলাদেশ প্রতিক্ষণের বার্তা সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক উত্তর-পূর্বকোণের শ্রীমঙ্গল প্রতিনিধি মামুন আহমেদ এবং সময়ের আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এসব প্রতিবেদন প্রকাশের জেরে গত ২৫ অক্টোবর সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি সচেতন মহলেও উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন, সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান ও তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে এবং পেশাগত দায়িত্ব পালনে ভীতির সৃষ্টি করতে পারে।

তাঁরা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং জনস্বার্থে তথ্য প্রকাশের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে জনস্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সংকুচিত হলে সাধারণ মানুষের জানার অধিকার ক্ষতিগ্রস্ত হবে।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের ভয়ভীতি, হয়রানি, চাপ কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখারও আহ্বান জানান বক্তারা।

সমাবেশ থেকে সাংবাদিক এহসানুল হকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর