1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পাকিস্তানের ‘নকল’ ফুটবল দল জাপানের বিমানবন্দরে আটক

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

কাগজ জালিয়াতি করে, ভুয়া ফুটবল দল বানিয়ে জাপানে পাড়ি জমানোর পথে বিমানবন্দরে ধরা পড়ে গেলেন পাকিস্তানের এক দল অভিবাসনপ্রত্যাশী। তাদের বিমানবন্দর থেকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে জাপানের বিমানবন্দর কর্তৃপক্ষ।

পাকিস্তানের তদন্ত সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বরাত দিয়ে খবরটি জানাচ্ছে দেশটির শীর্ষস্থানীয় সব সংবাদমাধ্যম। মূলত মানবপাচারের উদ্দেশ্যে ফুটবলকে ব্যবহার করতে চেয়েছিল চক্রটি।

এফআইএ জানিয়েছে, এরই মধ্যে মানবপাচার চক্রের মূল সদস্য মালিক ওয়াকাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামের ভুয়া ক্লাবের নামে কাগজপত্র তৈরি করে শিয়ালকোট বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে উড়াল দেয় ২২ জনের সেই দল। জাপানের একটি ক্লাবের নামে ভুয়া আমন্ত্রণপত্র বানিয়ে ১৫ দিনের ভিসা নিয়েছিল তারা।

এমনকি জাপান সফরের জন্য পাকিস্তান ফুটবল ফেডারেশনের নামে ভুয়া অনুমতিপত্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে নকল সরকারি আদেশও বানিয়ে নেয় ওই দল। নিজ দেশের বিমানবন্দরের চেকিং পার করে জাপানে পৌঁছেও যায় তারা।

কিন্তু জাপানের পৌঁছানোর পর বিমানবন্দরে চেকিংয়ের সময় তাদের সব ভুয়া কাগজপত্র ধরে ফেলে কর্তৃপক্ষ। তাই তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

ওয়াকাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এফআইএ জানিয়েছে, এই প্রক্রিয়া একেকজন ব্যক্তিকে নতুন দেশে পাঠানোর জন্য প্রায় ৪০ লাখ পাকিস্তানি রুপি করে নেওয়া হয়। এমনকি তাদেরকে পেশাদার ফুটবলার হিসেবেও প্রশিক্ষণ দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে ওয়াকাস স্বীকার করেন, গত জুনে একই কায়দায় পাকিস্তান থেকে ১৭ জনকে জাপানে পাঠিয়েছেন তিনি। তবে এবার আর তাতে সফল হননি এই মানবপাচারকারী।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর