1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ মালামাল জব্দ

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

আনোয়ার হোছাইন,

(নাইক্ষ্যংছড়ি):।।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে বার্মিজ গরু ও বিভিন্ন ধরনের বাংলাদেশি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

গত ২৪ ঘণ্টায় ফুলতলী, লেম্বুছড়ি, ভালুখাইয়া, জারুলিয়াছড়ি বিওপি এবং ব্যাটালিয়ন সদর টহল দলের অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ১৯ লাখ ১৪ হাজার ২৭০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বার্মিজ গরু ও বাংলাদেশি মালামালের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ২টি বার্মিজ গরু এবং বিভিন্ন ধরনের মালামাল জব্দ করে।

 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, আমরা সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক দমনে সবসময় সতর্ক অবস্থানে আছি। সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এসব অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।

 

তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা পেলে সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড অনেকাংশেই কমে যাবে। আমরা দেশের নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছি।

এদিকে বিজিবির এ অভিযানে এলাকাজুড়ে চোরাচালানকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর