1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পুলিশের পৃথক অভিযানে ভারতীয় কম্বল ও প্রসাধনীসহ দুইজন আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা কম্বল, চকলেট ও প্রসাধনীসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় একজন আসামি কৌশলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টায় জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সিলেট তামাবিল মহাসড়কের মাস্তিংহাটি এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি পর্যটকবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৭৩৭০) তল্লাশি করে।

এ সময় নরসিংদী জেলার মনোহদী থানার মনোহদী গ্রামের মো. কাজল মিয়ার ছেলে আল-আমিন (৩৩) কে আটক করা হয়। তার হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৭২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

অপরদিকে, শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে থানার সম্মুখস্থ সিলেট–তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি পর্যটকবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৯১৯৩) তল্লাশি করে গাজীপুর জেলার শ্রীপুর থানার মুলাইদ গ্রামের আবুল মনসুরের ছেলে মো. সিয়াম (১৯) কে আটক করা হয়। তল্লাশিকালে অপর এক আসামি পালিয়ে যায়।

আটককৃতের কাছ থেকে কিটক্যাট ৪ ফিঙ্গার চকলেট ৩৫০ পিস, কিটক্যাট ৩ ফিঙ্গার চকলেট ৪৫০ পিস, বিনজো চকলেট ৯০ প্যাকেট এবং কাভেরী মেহেদী ৯৫ বক্স উদ্ধার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পৃথক দুইটি অভিযানে আটক দুইজন ও পলাতক একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর