1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বড়লেখায় কাদামাটিতে পিচ্চিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম

রেদওয়ান আহমদ,(বড়লেখা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

 

বড়লেখায় ট্রাক্টরে করে মাটি টানার সময় সেখান থেকে পড়া পিচ্ছিল মাটিতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়ক। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জনস্বার্থে সড়ক দুর্ঘটনারোধে বড়লেখা-চান্দগ্রাম সড়কের গাজিটেকা অংশে কাদামাটিতে পিচ্ছিল সড়ক সংস্কার করা হয়েছে।

স্থানীয়রা জানান– বিভিন্ন হাওর ও পতিত জমি থেকে এসব মাটি সংগ্রহ করা হয় বলে সেগুলো ভেজা ও পিচ্ছিল কাদামাটি হয়। এই মাটি ট্রাক্টর করে নেওয়া হয় উপজেলার বিভিন্ন এলাকায়। পরিবহনের সময় ট্রাক্টর থেকে এই ভেজা মাটি পড়ে পিচ্ছিল হয়ে যায় পাকা সড়ক, যার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বড়লেখা আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কগুলো। প্রতিনিয়ত এসব সড়কে ঘটছে দুর্ঘটনা। ফলে এসব সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা পড়েছেন ব্যাপক দুর্ভোগে।

বৃহস্পতিবার রাতের হালকা বৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে কাদামাটি লাগা বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক। বিষয়টি তাৎক্ষণিক নিসচা বড়লেখা উপজেলা শাখা নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে এর পর দিন ওই সড়কে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সংস্কার করা হয়।

জনস্বার্থে সড়কে সংস্কার কার্যক্রমে নিসচা পৃষ্টপোষক ও সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় তারা বলেন, জনস্বার্থে নিসচা বড়লেখা উপজেলা শাখার বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে তাছাড়া গত কয়েকদিন পুর্বে এই সড়কের এক পাশে একটি ভয়াবহ গর্তের সৃষ্টি হয়ে সড়কের একাংশ খানিকটা দেবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দেবে যাওয়া সড়ক সংস্কার করে নিসচা কর্মীর। এভাবে প্রতিনিয়ত জনস্বার্থে কার্যক্রম পরিচালনা করছে নিসচা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর