1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সন্তান নিয়ে দৌড়ে ক্রিস্টিনার বিশ্ব রেকর্ড

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

দশ কিলোমিটার দৌড়ানো মোটেও সহজ কথা নয়। ১ বছর ৭ মাস বয়সী সন্তানকে নিয়ে যদি দৌড়াতে হয়, তাহলে দৌড়ানো কত কঠিন, একবার ভেবে দেখুন। কিন্তু এক মা এই কাজটি করে দেখিয়েছেন। আর নিজের নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ওই মা ইউক্রেনের নাগরিক ক্রিস্টিনা বোগোমিয়াগকোভা। সন্তানকে স্ট্রলারে বসিয়ে ১০ কিলোমিটার দৌড়েছেন তিনি। এ জন্য সময় নিয়েছেন মাত্র ৩৭ মিনিট ২৬ সেকেন্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিলে পোল্যান্ডের স্টার বাবিকে এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে অংশ নিয়েছিলেন ক্রিস্টিনা। তখন তার ছেলের বয়স ছিল মাত্র ১ বছর ৭ মাস। ক্রিস্টিনার বয়স ৩৩ বছর। ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি দারুণ ঝোঁক ছিল ক্রিস্টিনার। মাত্র ৮ বছর বয়স থেকে দৌড় তার প্রাত্যহিক জীবনের অংশ।

ক্রিস্টিনা জানিয়েছেন, প্রতিযোগিতায় দৌড়ানোর সময় তার ছেলে খুব সহযোগিতা করেছে। পুরোটা সময় ছেলে জেগে ছিল। এবং সে নিজের মনে গান গেয়েছে।

আবহাওয়া যেমনই থাকুক, ক্রিস্টিনা তার ছেলেকে স্ট্রলারে নিয়ে প্রতিদিন ১৪ কিলোমিটার দৌড়ান। এই রেকর্ড গড়তে ৯ মাস ধরে ছেলেকে নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর