1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত

মুরাদ হাসান, জৈন্তাপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৯০ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন হাটে কোরবানির পশু কেনা-বেচা জমে উঠতে শুরু করেছে।

ইতো-মধ্যে দেশের খামারিরা ছোট, মাঝারি ও বড় আকারের কোরবানির পশু প্রস্তুত করে ফেলেছেন। সাধারণ জনগণের আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে এবার গরু, ছাগল ও ভেড়ার দাম তুলনামূলকভাবে স্থানী রাখা হয়েছে বলে জানিয়েছেন খামারিরা।

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের অস্থায়ী পশুর হাট, ৪নং দরবস্ত বাজারের পশুর হাট, জৈন্তাপুর সদর পশুর হাট, সিলেটের টিলাগড় পয়েন্ট, কাজির বাজারসহ দেশের বিভিন্ন প্রান্তের খামারগুলোতে ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। স্থানীয় খামারিদের পাশাপাশি বিভিন্ন বড় খামারেও আধুনিক পদ্ধতিতে পশু লালন-পালন করে বাজারে তোলা হয়েছে।

চিকনাগুলের এক খামারি মো. সাহেদ আহমদ জানান, “আমরা এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন সাইজ ও দামের পশু প্রস্তুত করেছি। গরুর দাম শুরু হয়েছে ৫০ হাজার টাকা থেকে, আবার বড় গরুর দাম ১২ থেকে ১৪ লাখ টাকাও হতে পারে।”

একইভাবে ছাগলের দামও শুরু হয়েছে ১২ থেকে ১৫ হাজার টাকা থেকে, বড় ছাগলের দাম ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত উঠতে পারে। বিক্রেতারা জানান, এবার পশুর স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়েও কড়া নজর রাখা হচ্ছে।

সরকারি উদ্যোগে অনলাইন কোরবানি হাটও ইতিমধ্যে চালু হয়েছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের খামারিরা পশু তুলে দিচ্ছেন, এবং ক্রেতারা ঘরে বসেই পশু কিনতে পারছেন।

এদিকে, ক্রেতারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। এক ক্রেতা জানান, “বাজারে গিয়ে দেখা যাচ্ছে, আমাদের বাজেট অনুযায়ী পশু পাওয়া যাচ্ছে। খামারিরা স্বাস্থ্য পরীক্ষা করে পশু দিচ্ছেন, এটা খুব ভালো দিক।”

সব মিলিয়ে ঈদুল আজহা সামনে রেখে দেশের কোরবানির পশুর বাজারে প্রস্তুতি ও সরবরাহ সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আশা করা যাচ্ছে, সবার জন্যই এবারের কোরবানি সহজলভ্য ও আনন্দঘন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর